দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় পৌঁছালে হঠাৎ একটি টায়ার ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দেলোয়ার নামে এক যাত্রীর মৃত্যু হয়। এছাড়া অন্তত ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
/অ